সানগ্লাসে রিফ্লেক্ট
এই টিউটোরিয়াল এ আমরা সানগ্লাসে একটি প্রতিফলন প্রয়োগ করব ফটোশপের মাধ্যমে। এটা খুবই সহজ একটি কৌশল। যারা নতুন ফটোশপ শিখেছেন তাদের জন্য কোন সমস্যা হবে না। এরজন্য যা লাগবে একটি সানগ্লাস দেয়া সহ ছবি এবং একটি সমুদ্র সৈকত এর ছবি এবং বিকিমিকি ব্রাশ (Sparkle Brushes)
ধাপ-২:
সানগ্লাসের ভিতরে প্রতিফলন দেয়ার জন্য আমাদের সিলেকশন তৈরি করতে হবে। তবে সিলেকশন তৈরি করার জন্য সবচেয়ে ভাল টুল হল পেন টুল। তাই পেন টুল সিলেক্ট করব এবং ট্রেস করব সানগ্লাসের ভিতরে। তবে ফটোশপে যেকোন কাজ করার ক্ষেত্রে লেয়ার নিয়ে কাজ করব। প্রথমে আমরা একটি লেয়ার নিব। নিচের লাল মার্ক করা আইকনটা ক্লিক করলে নতুন লেয়ার ওপেন হবে। নিচের ছবির মত-
পেন টুল দিয়ে পাথ করার পর সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে Ctrl + Enter একসাথে চাপুন। তারপর যে নতুন লেয়ার তৈরি করেছিলাম তার মধ্যে যে কোন একটি কালার প্রয়োগ করব। ফটোশপের ডিফল্ট কালার কালো এবং সাদা থাকে । তাই আমি কালো কালার ব্যবহার করেছি। শর্টকাটভাবে কিবোর্ড থেকে D চাপলে ডিফল্ট কালার আসবে। ফরগ্রাউন্ড কালার কালো থাকলে Alt+Delete চাপুন এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি কালো থাকে তাহলে Ctrl+Delete চাপুন। কালার করার পর সিলেকশন বাতিল করার জন্য আমরা Ctrl+D চাপব কিবোর্ড থেকে।
ধাপ-৩ :
এখন সানগ্লাস এ প্রতিফলন দেয়ার জন্য সমুদ্র সৈকত এর একটি ছবি ব্যবহার করব। ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে ছবি ফটোশপে ওপেন করব। তারপর একসাথে Ctrl + A চাপব এবং কপি করার জন্য Ctrl + C চাপব। তারপর মেইন ছবিতে গিয়ে পেষ্ট করব Ctrl + V । তবে এর চেয়ে সহজ উপায় হল (Place) প্লেস করা। এর জন্য প্রথমে মেনুবার এ গিয়ে File Menu-Place
মাউস দিয়ে ছবির চারপাশের যে কোন একটি কোণা ধরে ছোট করব। আপনি ছবির যতটুকু অংশ সানগ্লাসের মধ্যে বসাতে চান ততটুকু নিতে পারেন। তারপর পর কিবোর্ড থেকে এন্টার চাপুন। নিচের ছবির মত লেয়ার যেনো থাকে।
আমরা ছবির লেয়ার সিলেক্ট করব এবং মাউস দিয়ে রাইট ক্লিক করে creat clipping mask or (Shortcut Alt+Ctrl+G) or Menu-Layer-create clipping mask সিলেক্ট করব।
ধাপ-৪:
প্রতিফলন দেয়ার জন্য আমরা যে ছবিটি ব্যবহার করেছি তা অনেক লাইট । তাই আমরা এটা একটু ডার্ক কালার করব। এরজন্য যা করতে হবে তা হল Menu-Layer > New Adjustment Layers > Curves । এরপর একটি ডায়ালগ বক্স আসবে ।নিচের ছবির মত সেটিং করবেন।
এরপর লেয়ার প্যালেট থেকে ব্লেডিং মুড মাল্টিপ্লাই মুড সিলেক্ট করুন।
ধাপ-৫:
ইফেক্টকে আরও অরজিনাল করার জন্য আমরা ইনার শ্যাডো ব্যবহার করব। একটি নতুন লেয়ার নিন (Ctrl + Shift + Alt + N) এবং তার নাম দিন ইনার শ্যাডো “inner shadow”
এখন সিলেকশন তৈরি করার জন্য আমরা ইনার শ্যাডো লেয়ার সিলেক্ট করব এবং Ctrl ধরে লেয়ার ১ এর বক্সের মধ্যে মাউস দিয়ে ক্লিক করুন।এরপর যে কোনা কালার দিয়ে পূরণ করুন।
ইনার শ্যাডো লেয়ার এ ডাবল ক্লিক করুন। এরপর একটি ডায়ালগ বক্স ওপেন হবে। নিচের ছবির মত সেটিং করুন।
ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকী লেয়ার গুলো একসাথে সিলেক্ট করুন। কিবোর্ড থেকে Ctrl ধরে মাউস দিয়ে লেয়ার এর উপর ক্লিক করে সিলেক্ট করুন। তারপর এগুলো গ্রুপ করুন । শর্টকাট Ctrl + Gচাপুন। গ্রুপ করার পর অপাসিটি ৮০% করুন।
ধাপ-৬:
এখন ধাপ ২ থেকে ধাপ ৫ পর্যন্ত কাজটি আবার করুন বাম পাশের গ্লাসে।
ধাপ-৭:
প্রতিফলন করা ঠিক হয়েছে তবে একে আমরা আরও ইমপ্রুভমেন্ট করব গ্রেডিয়েন্ট ব্যবহার করব।
দুটি সিলেকশন লেয়ার সিলেক্ট করব । এরজন্য প্রথমে দুই গ্রুপ এর সিলেকশন লেয়ার একসাথে সিলেক্ট করুন। প্রথমে একটি সিলেকশন লেয়ার সিলেক্ট করে Ctrl ধরে বক্সের মধ্যে ক্লিক করব। একটি সিলেকশন তৈরি হবে এবং একসাথে আরেকটি লেয়ার সিলেকশন তৈরি করার জন্য Shift + Ctrl ধরে বক্সের মধ্যে ক্লিক করব আরেকটি সিলেকশন লেয়ার এ।
ধাপ-৮:
এরপর একটি লেয়ার নিন এবং গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করুন টুল বক্স থেকে। তারপর মাউস দিয়ে ড্রাগ করুন।
গ্রেড লেয়ার এর ব্লেডিং মুড পরিবর্তন করে ওভারলে (Overlay ) সিলেক্ট করুন।
ধাপ-৯:
ধাপ-৯:
একটি নতুন লেয়ার নিব। Glitter Brush ব্রাশ ব্যবহার করার জন্য (Edit > Presets > Preset Manager) । তারপর গ্লিটার ব্রাশ সিলেক্ট করব। যদি ব্রাশ বড় অথবা ছোট হয় তাহলে ফ্রি টান্সফর্ম (Free Transform by pressing Ctrl + T) দ্বারা ঠিক করে নিতে পারেন।
ধাপ-১০:
এখন পুরো ছবির কালারটা একটু পরিবর্তন করব (Layer > New Adjustment Layer > Color Balance) । নিচের ছবির মত সেটিং করুন।
ফাইনাল ছবি




























0 comments:
Post a Comment