ব্রিটেন কাউন্সিলর নির্বাচিত হলেন সিংগেরকাছের রইছ আলী
ব্রিটেনে গত ৫ই মে ২০১৬ ইং স্থানীয় সরকার নির্বাচনে কভেন্ট্রি সিটির চার্লসমোর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশদূত বিশ্বনাথের রইছ আলী ।
নব-নির্বাচিত কাউন্সিলর রইছ আলীর বাংলাদেশের পৈতিক বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ করপাড়া গ্রামে । তাঁর পিতার নাম মরহুম আব্দুর রশীদ ও মাতার নাম মরহুমা চন্দ্রবান বিবি ।
.
স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটেনের কভেন্ট্রি সিটির ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডে ৩জন বাঙ্গালী বংশদূত কাউন্সিলর নির্বাচনে প্রার্থীতা করায় গত ৫ই মে বৃহস্পতিবার কভেন্ট্রি সিটির বাঙ্গালীদের মাঝে বয়েছিল অনেক জল্পনা কল্পনা । রাত ১০ টা ২০ মিনিট বাজতেই ভোট গননা কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক বাঙ্গালী
মানুষের নির্ঘুম উপস্থিতি ছিল । রাত ২ টায় বাঙ্গালী অধ্যুষিত সেন্ট মাইকেল ওয়ার্ডে লেবার পার্টির এশিয়ান বংশদূত কাউন্সিলর নাঈমা আক্তার পূননির্বাচিত ঘোষিত হওয়ার পর তিনজন বাঙ্গালী কাউন্সিলর প্রার্থীর বিজয়ের খবর শোনার আশায় উপস্থিত বাঙ্গালীরা । কিন্তু পরক্ষনেই মাত্র ৯টি ভোটের ব্যবধানে বাংলাদেশী বংশদূত প্রথম কাউন্সিলর সলিসিটর মায়া আলীর ওয়েস্টহোল্ড ওয়ার্ডে বাঙ্গালী বংশদূত লেবার পার্টির আব্দুল জব্বারের পরাজয়ের খবরে বাঙ্গালীদের মধ্যে হতাশা বিরাজ করেছিল । তারপর ও চার্লসমোর ওয়ার্ডে বাঙ্গালী বংশদূত রইছ আলীর বিজয়ের আশায় প্রহর গুনতে থাকেন ক্লান্ত চোখে ব্রিটিশ বাঙ্গালীরা । অবশেষে রাত যখন ৩ টা বাজলো তখন রিটার্নিং অফিসারের মুখে চার্লসমোর ওয়ার্ডের রিজাল্ট ঘোষনা শেষ হতে না হতেই রিকো এরিনা ভোট গননা কেন্দ্রে আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন ব্রিটিশ বাঙ্গালীরা । চার্লসমোর ওয়ার্ডে কনজাপভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থীকে ১৩২ ভোটের ব্যবধানে পরাজিত করে লেবার পার্টি হতে প্রথম বারের মতো বাংলাদেশী বংশদূত বিশ্বনাথের রইছ আলী কাউন্সিলর নির্বাচিত হলেন ।

0 comments:
Post a Comment